শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছসেবক লীগ সভাপতি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছসেবক লীগ সভাপতি নিহত

কুমিল্লার মেঘনা আধিপত্য বিস্তার নিয়ে উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিজাম সরকার (৪০) নামে একজন নিহত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দু‘গ্রুপে এ সংঘর্ষ হয়। আহত অবস্থায় নিজাম সরকারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে তিনি মারা যান।

নিহত নিজাম চালিভাঙ্গা গ্রামের আব্বাস মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি ও একই ইউনিয়নের চেয়ারম্যানের হুমায়ূন কবীরের ছোট ভাই।

স্থানীয়রা জানান, উপজেলার চালিভাঙা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবীর সঙ্গে কুমিল্লা জেলা পরিষদ সদস্য কাইয়ুম গ্রুপের এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে ভোরে আওয়ামী লীগের ওই দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলিতে চেয়ারম্যান হুমায়ূনের ছোটভাই নিজাম সরকার আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে নিজাম সরকার মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামানখন্দকার আশফাকুজ্জামান বলেন, সোমবার সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত অবস্থায় এক কর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ