শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আহমেদাবাদে চলছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আহমেদাবাদে চলছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

ভারতের আহমেদাবাদ শহরে চলছে, আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। বেশ সাড়া ফেলেছে এই আয়োজন। আজ শেষ হবে বর্ণিল এই অনুষ্ঠান।

ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। এবারের জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য। আর সম্মেলনের আয়োজক ভারত। তাই আহমেদাবাদের এই ঘুড়ি উৎসব, এর প্রচারনারই অংশ।

৩২তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নিচ্ছে ৬৫টি দেশের একশোর বেশি ঘুড়িপ্রেমী। একসঙ্গে সর্বাধিক ঘুড়ি উড়িয়ে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা তাদের।

ঘুড়িপ্রেমীরা বলেন ”বাতাসের ওপর নির্ভর কোরে আমরা ঘুড়ি পরিবর্তন করি। বাতাস বেশি হলে বড় ঘুড়ি আর কম হলে ছোট ঘুড়ি উড়াই।” “করোনার কারণে দুই বছর পর ঘুড়ি উৎসব হওয়ায়, অনেক ভিড় হয়েছে। আমরা বেশ উপভোগ করছি।”

উৎসবে রয়েছে সাংস্কৃতিক আয়োজনও। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করছে আহমেদাবাদ।