শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আসামে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় মৃত্যু ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আসামে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় মৃত্যু ৫

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন দিন ধরে টানা বর্ষণের ফলে শহরাঞ্চলের অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। বন্যা সৃষ্টি হওয়ায় আসামের ১২টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ব্রহ্মপুত্র ও শাখা নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় অনেক স্থানে ইতোমধ্যেই ভাঙন শুরু হয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। এতে করে ১০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

আসামের রাজধানী গুয়াহাটির পরিস্থিতি সবচেয়ে খারাপ। এদিকে ভারতের কর্ণাটকে স্বাভাবিকের চেয়ে ১৫০ শতাংশ বেশি ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে রাজ্যটিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।