শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

আসছে ১৪ দলের সাত দিনের কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আসছে ১৪ দলের সাত দিনের কর্মসূচি

সাত দিনের কর্মসূচি নিয়ে ১৪ দল মাঠে নামছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

সোমবার (৩১ জুলাই) ইস্কাটনে নিজ বাস ভবনে ১৪ দলের বৈঠক শেষে এ কথা বলেন আমির হোসেন আমু।

আমু বলেন, নির্বাচন ইস্যুকে সামনে রেখে তারা (বিএনপি) সংবিধানকে পরিবর্তন করতে চায়। তাদের সকল সন্ত্রাসের বিরুদ্ধে ২ আগস্ট থেকে মাঠে থাকবে ১৪ দল।

তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি–বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক, আমরা মানব। কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না।’

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, বিএনপি আলোচনায় বিশ্বাসী না, তারা উৎখাতে বিশ্বাসী। তাদের সাথে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।

 

এসএ/দীপ্ত নিউজ