শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আশুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

আদীব জামাল
আদীব জামাল
আশুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

সাভারের আশুলিয়ার মহাসড়কে অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে৷

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কে বাইপাইল এলাকায় আশুলিয়া থানার সংযোগ সড়কের মাথায় চন্দ্রামুখী লেনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কাজী রুবিনা আক্তার রুবি(৪০) আশুলিয়া থানার ডেন্ডাবর পলাশবাড়ি এলাকার কাজী গোলাম সারোয়ারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারী ইজিবাইক থেকে নামার পর পেছন থেকে আসা দ্রতগতির অজ্ঞাত একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়।মাইক্রোবাসের ধাক্কায় তিনি সড়কে পরে গেলে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবার আসছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে। সেই সঙ্গে ঘাতক মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা চলছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ