শিরোনাম
সারা দেশে ২১৩ নাশকতা, ৯৯ পরিবহনে আগুন: তথ্য উপদেষ্টা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার আশুলিয়ায় দুই কিলোমিটার জুড়ে অবৈধভাবে বাসা-বাড়িতে নেওয়া প্রায় ৬শত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি।

বুধবার (১২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া এলাকার দুর্গাপুর এলাকার অবৈধ সব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবুহ সালেহ মো:খাদেম উদ্দিন জানায়, ‘কাঠগড়া এলাকার দুই কিলোমিটারের ভেতরে প্রায় ৬শত অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাওয়ায় সব গুলো সংযোগই বিচ্ছিন্ন করা হয়েছে।সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দেখতে পাওয়া যায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অতন্ত ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা-বাড়িতে সংযোগ নেওয়া হয়েছে। দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুকিপূর্ণ।’

এই অভিযানে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে নির্দেশনা রয়েছে কোথাও এক ইঞ্চি পরিমানে অবৈধ সংযোগ থাকলে তা বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হবে।কিছু দুষ্কৃতকারিরা রাতে অবৈধ সংযোগগুলো দিচ্ছে।

 

এম এ হালিম/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ