শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

আশুরার ছুটি কবে জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আশুরার ছুটি কবে জানা যাবে আজ

পবিত্র মহররম মাসের চাঁদ দেখা ও আশুরার তারিখ নির্ধারণের জন্য আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকটি বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

জাতীয় চাঁদ দেখা কমিটি মহররম মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা গেলে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট টেলিফোন নম্বর অথবা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অবহিত করার জন্য সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।

চাঁদ দেখা সংক্রান্ত যোগাযোগের জন্য ফোন নম্বরসমূহ হলো: ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬, ০২–৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স: ০২–২২৩৩৮৩৩৯৭, ০২–৯৫৫৫৯৫১।