শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সোশ‍্যাল ট্রেন্ড

আলোচনায় শরীয়তপুর জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আলোচনায় শরীয়তপুর জেলা প্রশাসক

হঠাৎ করে আলোচনায় শরীয়তপুর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। সামাজিকমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও‘তে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা–সমালোচনা।

শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন।

ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, “শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে ‍হুমকি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে।”

টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের শার্টের বোতাম খোলা। খোলা বুকে লাল–হলুদ রঙের পোশাক পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন।

উল্লেখ্য, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুর জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আশরাফ উদ্দিন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

 

এসএ