শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আ’লীগ নেতা হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার আসামির দায় স্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আ’লীগ নেতা হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার আসামির দায় স্বীকার

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) হাজী মো. দুলালকে (৪৭) গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. সবুজ (২৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে আমলী আদালত–১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোসলেহ উদ্দিন মিজানের আদালতে এ জবানবন্দি দেন।

এর আগে সোমবার (২৯ মে) রাতে একটি পাইপগানসহ সদর উপজেলার পূর্ব মাইজচরা গ্রাম থেকে আসামি মো. সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার ঘটনায় দায় স্বীকার করে আসামি মো. সবুজ আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়াও আরও জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টার দিকে এলাকায় সালিশি বৈঠক শেষে বাসায় ফেরার পথে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) মো. দুলাল হোসেন (৪০) দূর্বৃত্তদের গুলিতে আহত হন। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে পাঠানো হয়। সোমবার (২৯ মে) রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

নিহত হাজী মো. দুলাল নোয়াখালীর আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ–সভাপতি ও আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। তার চার ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, দুলাল গুলিবিদ্ধ ও হত্যার ঘটনায় তার মা নুরের নেছা বেগম বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় সবুজের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ ঘটনায় হাসান নামে আরও এক আসামিকে আটক করা হয়েছে।

 

এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ