বিশ্বকাপ ফুটবল মানেই পুরো বাংলাদেশজুড়ে এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের পতাকা ওড়ানো, জার্সি পরা আর কে কার চেয়ে বড় পতাকা তৈরি করবেন–তা নিয়ে চলে তুমুল প্রতিযোগিতা। তবে এবার ফেনীর ফুটবলপ্রেমীদের উন্মাদনায় যোগ হয়েছে এক নতুন অনুষঙ্গ। ফুটবল জ্বরে আক্রান্ত ফেনী শহরের মানুষ এখন মেতেছেন প্রিয় দলের পতাকার রঙের থিম কেক কাটায়।
শহরের বেকারি ও কনফেকশনারিগুলোতে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার আদলে তৈরি কেক বিক্রির ধুম পড়েছে। তবে এবার ফেনীর ফুটবলপ্রেমীদের মাঝে দেখা গেছে এক অভিনব ও ব্যতিক্রমী ক্রেজ। জার্সি–পতাকার গণ্ডি পেরিয়ে এবার ফেনীর বাজারে ধুম পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে তৈরি বিশেষ ‘লুঙ্গি’ বিক্রির।
ফেনী শহরের বিভিন্ন বেকারি ঘুরে দেখা গেছে, ফিফা বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের পতাকার আদলে তৈরি করা হচ্ছে কাস্টমাইজড থিম কেক। শুধু তাই নয়, অনেক প্রতিষ্ঠান ফুটবলপ্রেমীদের পছন্দের জার্সি বা প্রিয় খেলোয়াড়ের ছবি দিয়েও কেক তৈরি করে দিচ্ছে।
ফুটবলপ্রেমীদের এই চাহিদাকে সাধ ও সাধ্যের মধ্যে মেলাতে দামও রাখা হচ্ছে বেশ সুলভ। ক্রেতাদের সাড়ার কথা মাথায় রেখে ২ পাউন্ড কেক ৬০০ টাকা এবং ৩ পাউন্ড কেক ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
স্থানীয় কয়েকজন ফুটবলপ্রেমীর সাথে কথা বলে জানা যায়, প্রিয় দলের খেলার দিন উদযাপন করতে কিংবা এই ফুটবল মৌসুমের মধ্যে প্রিয়জনের জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতেই তারা এই পতাকার রঙের কেকগুলো কিনে নিয়ে যাচ্ছেন। মাঠে প্রিয় দলের জয়ের লড়াই যেমনই হোক, কেক কাটার এই মিষ্টি লড়াইয়ে ফেনীর ফুটবল ভক্তরা কিন্তু বেশ উপভোগ করছেন।
এদিকে বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দলের জার্সি পরা, বাড়ির ছাদে কিংবা গাছে পতাকা ওড়ানোর প্রতিযোগিতা তো নিয়মে পরিণত হয়েছে। তবে এবার ফেনীর ফুটবলপ্রেমীদের মাঝে দেখা গেছে এক অভিনব ও ব্যতিক্রমী ক্রেজ। জার্সি–পতাকার গণ্ডি পেরিয়ে এবার ফেনীর বাজারে ধুম পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে তৈরি বিশেষ ‘লুঙ্গি’ বিক্রির। মাঠের ফুটবল খেলাকে দৈনন্দিন যাপনে রূপ দিতে বাঙালি ফুটবল ভক্তদের এই নতুন ট্রেন্ড এখন পুরো জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ফেনী শহরের বড় বাজারের বিভিন্ন বিপণিবিতান ও কাপড়ের দোকান ঘুরে দেখা গেছে, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যবসায়ীরা থরে থরে সাজিয়ে রেখেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙের শতভাগ সুতি লুঙ্গি। আর্জেন্টিনার আকাশী–সাদা আর ব্রাজিলের সবুজ–হলুদ রঙের এই লুঙ্গিগুলো লুফে নিচ্ছেন সব বয়সী মানুষ।
বাঙালির অত্যন্ত আরামদায়ক ও চিরচেনা পোশাক লুঙ্গিতে এই ফুটবল থিম যোগ হওয়ায় বিক্রিতে অভূতপূর্ব সাড়া মিলছে। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী ফুটবলপ্রেমীদের মাঝে এই লুঙ্গি কেনার দারুণ হিড়িক দেখা যাচ্ছে। অনেকে দল বেঁধে এক রঙের লুঙ্গি কিনে ছবি তুলছেন এবং প্রিয় দলের খেলার দিন তা পরে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন।
লুঙ্গি কিনতে আসা কলেজ পড়ুয়া ফুটবল ভক্ত জানান, “জার্সি তো সবাই পরে, এবার ভিন্ন কিছু করার জন্য আমরা বন্ধুরা মিলে প্রিয় দলের রঙের লুঙ্গি কিনেছি। খেলার দিন সবাই একসাথে এই লুঙ্গি পরে খেলা দেখার একটা আলাদা আনন্দ আছে। এটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে ফুটবল প্রেমের এক দারুণ মেলবন্ধন।“
ব্যবসায়ীরা জানান, সাধারণ ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে এসব থিম লুঙ্গির দামও রাখা হচ্ছে বেশ সাশ্রয়ী। কাপড়ের মান ও সুতার ওপর ভিত্তি করে প্রতিটি লুঙ্গি ৪৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই কেমন হবে তা সময়ই বলে দেবে, তবে ফেনীর বাজারে এই দুই দলের পতাকার রঙের লুঙ্গি বিক্রির যে ‘মিষ্টি যুদ্ধ‘ শুরু হয়েছে, তা এই ফুটবল মৌসুমের আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
আল–মামুন