শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আর্জেন্টিনার জয়ে খুশি মেহজাবীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আর্জেন্টিনার জয়ে খুশি মেহজাবীন

বাংলাদেশে অভিনেতা–অভিনেত্রীদের মধ্যে আর্জেন্টিনার ভক্ত–অনুরাগীদের সংখ্যা কম নয়। এ তালিকায় বাদ যায়নি মেহজাবিন চৌধুরীও।

এদিকে কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে ১–০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা।

মেহজাবিন চৌধুরীকে আর্জেন্টিনা ভক্তদের সঙ্গে জয় উদযাপন করতে দেখা গেল। অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আর্জেন্টিনা টিমের জয় উদযাপন।’ আর্জেন্টিনার জয়ে বেশ খুশিতে হয়েছে এ অভিনেত্রী।

ভক্ত–অনুরাগীদের অনেকেই কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন। মিনহাজ নামে এক ভক্ত লিখেছেন, ‘জীবনে বহুকিছু আমাকে হতাশ করেছে। কিন্তু, এই টিমটা কখনো আমাকে হতাশ করেনি। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন।’

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে‘র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ