শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অন্যান্য

আরডিজেএ’র দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আরডিজেএ’র দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

সভায় বিদায়ী সভাপতি মর্তুজা হায়দার লিটন নবনির্বাচিত কমিটির দায়িত্ব নিয়ে ভবিষ্যতে আসা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং সকলকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “নবনির্বাচিত কমিটির কাঁধে অনেক দায়িত্ব রয়েছে। নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে সচেতন ও পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে।”

নবনির্বাচিত সভাপতি বাতেন বিপ্লব তার বক্তব্যে জানান, আরডিজেএ শুধুমাত্র পেশাদার গণমাধ্যম কর্মীদের স্বার্থ সংরক্ষণ করবে না, বরং রংপুর বিভাগের মানুষের উন্নয়নেরও কাজ করবে।

তিনি বলেন, “সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যতে আবাসন, উন্নয়ন সেমিনার, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের জীবন বীমা, এবং মৃত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদানের মতো নানামুখী উদ্যোগ গ্রহণ করব।”

মর্তুজা হায়দার লিটন সভাপতিত্বে সভার সঞ্চালন করেন– সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সিনিয়র সদস্য মকছুদার রহমান মাকসুদ, তোফাজ্জল হোসেন, মতলু মল্লিক, মিজান চৌধুরী, মশিউর রহমান, একেএম শামছুজ্জোহাস, নবনির্বাচিত কমিটির সহ–সভাপতি হাবিবুর রহমান, রাশেদ উল হক সরকার, যুগ্ম সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক কাদের বাবু, দপ্তর সম্পাদক জাহিদ কাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান, নির্বাহী সদস্য আরিফ চৌধুরী পলাশ, আবুল কাশেম আজাদসহ অনেকে।