শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
রাজনীতি

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।

এরমধ্যে ঠাকুরগাঁও–২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর–৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ–৫ জাহিদুল ইসলাম ধলু ও নাটোর–৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজা, যশোর–৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল–২ আসনে মনিরুল ইসলাম, খুলনা–১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল–৩ আসনে জয়নাল আবেদীন ও ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে টাঙ্গাইল–৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ–৪ আসনে আবু ওহাব আখাদ আলী, কিশোরগঞ্জ–১ আসনে মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ–৫ আসনে মো. মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ–১ আসনে এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ–৩ আসনে মো. কামরুজ্জামান বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।