শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

একই বোঁটায় আমের সঙ্গে বিস্ময়কর মুকুল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
একই বোঁটায় আমের সঙ্গে বিস্ময়কর মুকুল!

ফরিদপুরে গাছের ডালে নয় বরং আমের বোঁটার মুখ থেকেই বের হয়েছে অসংখ্য আমের মুকুল। সেই মুকুলেই তৈরি হয়েছে আমের গুটি।

এমনই অবাক করা দৃশ্য দেখা যাচ্ছে ফরিদপুরের ধলার মোড়ের কাছে একটি আম বাগানে। খবরটি পেয়ে অনেকেই আমের বাগানটি দেখতে ছুটে আসছেন।

চার বছর আগে স্থানীয় যুবক দুলাল হোসেন রুবেল তার খামার বাড়িতে শখের বসে গড়ে তুলেন ফলজ বাগান। এবার তার বাগানে প্রচুর আম ধরেছে। তবে সব আমের ভিড়ে সবাইকে অবাক করে দিয়েছে আমেরিকান রেড পালমার জাতের একটি আম গাছ।

এই গাছের একটি আম বড় হওয়ার পরে সেই আমের বোটার মুখ থেকে নতুন করে বের হয়েছে মুকুল।

আমবাগানের মালিক দুলাল হোসেন রুবেল বলেন, আমের বোঁটার মুখে আবার নতুন করে মুকুল আসতে দেখে ভীষণ অবাক হয়েছি। আল্লাহ চাইলে সবই পারেন; এটি তাই প্রমাণ। আমার কাছে আল্লাহর একটি নিদর্শন মনে হয়েছে।

জহুরুল আলম শোভন নামে স্থানীয় এক যুবক বলেন, আমের উপরে মুকুল ধরার খবর জেনে দেখতে এসেছি। এখন মনে হচ্ছে, একটি বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়ে রইলাম।

এ ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক দেব নারায়ণ রায় বলেন, উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় এমব্রায়োজেনোসিস যাকে বাংলায় বলা হয় বহুভ্রুনিতা। একটি ভ্রূণজনিত প্রক্রিয়া যার মাধ্যমে ভ্রূণের গঠন ও বিকাশ হয়। অনেক সময় অতিরিক্ত ফলনের জন্য অতিরিক্ত মাত্রায় হরমোন প্রয়োগ করা হলে এমনটি ঘটে থাকে।

সুপ্তি/ দীপ্ত সংবাদ