শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় আর নেই

বাংলা গানের অন্যতম জনপ্রিয় সুরস্রষ্টা ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় আর নেই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। খবর কলকাতার গণমাধ্যম ‘এই সময়’–এর।

পরিবার সূত্রে জানা গেছে, অন্ত্রের অস্ত্রোপচারের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে মাল্টি–অর্গান ফেইলিওরের পরে কার্ডিয়াক অ্যারেস্টে প্রয়াত হন এই প্রথিতযশা শিল্পী।

১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবার ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। প্রতুল মুখোপাধ্যায়ের সৃষ্টিগুলো বাংলা গানের জগতে এক নতুন মাত্রা এনে দেয়। তার লেখা ও সুর করা ‘আমি বাংলায় গান গাই’ শুধু একটি গান নয়, বাঙালির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এছাড়া তার আরও অনেক গান মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে।

বাংলার গণসংগীতের এক উজ্জ্বল অধ্যায় রচনা করে গিয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। তার প্রয়াণে সংগীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রয়াত শিল্পীর মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হবে, যেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর রাজ্য সরকারের ব্যবস্থাপনায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।