শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আমি চার-পাঁচবার নোবেল পাওয়ার যোগ্য: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমি চার-পাঁচবার নোবেল পাওয়ার যোগ্য: ট্রাম্প

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌‘আমি চার–পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য; কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই।’

সম্প্রতি এক বক্তব্যে এমটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর রিপাবলিক ওয়ার্ল্ড।

ট্রাম্প বলেন, ‘আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত–পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি।’

ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্যের কিছুক্ষণ আগেই পাকিস্তান সরকার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার ঘোষণা দেয়।

পাকিস্তান সরকার তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘ট্রাম্পের নেতৃত্ব ও কূটনৈতিক হস্তক্ষেপ না থাকলে ভারত–পাকিস্তান সংঘাত বড় যুদ্ধে গড়াতো।’

তবে ভারত সরকার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৬ সালে নোবেল শান্তি পুরস্কার কারা পাবেন, তা নির্ধারণ করবে নোবেল কমিটি।

 

এসএ