শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

আমার বাংলাদেশ পেশাজীবী কাউন্সিল গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আমার বাংলাদেশ পেশাজীবী কাউন্সিল গঠন

পেশাজীবীদের নিয়ে ‘আমার বাংলাদেশ পেশাজীবি কাউন্সিল‘ গঠনের ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

শুক্রবার (১৭ জানুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ওমর ফারুকের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব শামীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি‘র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন এবি পার্টি‘র প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার সানী আব্দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি দেশের সকল শ্রেণি পেশার মানুষকে একত্র করে কল্যাণরাষ্ট্র গঠনে কাজ চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ পেশাজীবীদের এই সংগঠনের যাত্রা শুরু হলো। আমরা আশাকরি সত্যিকার অর্থেই পেশাজীবিরা দেশের কল্যাণে, জনগণের সেবায় দলমত নির্বিশেষে ভুমিকা রাখবে।

ব্যারিস্টার সানী বলেন, নতুন সংগঠনের যাত্র শুরু হওয়াই আমরা সবাই আনন্দিত। আজ যারা আমার বাংলাদেশ পেশাজীবি কাউন্সিল গঠন করলেন, দায়িত্ব নিলেন, আশাকরি আপনারা নতুন রাজনীতির মৌলিকত্বকে আত্মস্থ করবেন। আপনাদের সেবার মাধ্যমেই জনগণ এবি পার্টির রাজনীতি বুঝতে পারবে।

উপস্থিত সংগঠকদের মতামতের ভিত্তিতে, প্রফেসর ওমর ফারুককে আহ্বায়ক ওবায়দুর এফসিএ, মোঃ এমদাদুল হক, প্রৌকশলী সামসুল আলম, অধ্যাপক ফয়সল মুনিরকে যুগ্ম আহবায়ক, মাহবুব শামীমকে সদস্য সচিব, প্রকৌশলী আব্দুল্লাহ জুবায়ের, মোঃ কামাল হোসেন, প্রফেসর হুমায়ুন কবির, মোঃ শাহীন বক্স, মোঃ নুরে আলমকে যুগ্ম সদস্য সচিব ও মোঃ আরিফুল ইসলাম, হায়দার আলী সেখ, মোঃ সামসুল আরেফিনকে সহকারী সদস্য সচিব করে মোট ৪১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন এবি পার্টির আনোয়ার সাদাত টুটুল।

এসময় আমার বাংলাদেশ পেশাজীবি কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসএ