শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

আমরা অনেক দেশের চেয়ে ভাল অবস্থানে আছি: প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমরা অনেক দেশের চেয়ে ভাল অবস্থানে আছি: প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘এই বৈশ্বিক অর্থনৈতিক মহামারির কারনে আজ পাকিস্তান, শ্রীলংকাসহ বিশ্বের অনেক দেশ দেওলিয়া হয়ে গেছে। তাদের দেশে বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই। সেই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, সাহসী ও দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে আমরা এশিয়া ও ইউরোপ আমেরিকার অনেক দেশের চেয়ে অনেক ভাল অবস্থানে আছি।‘

তিনি শুক্রবার(২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে নাটোরের সিংড়া পৌরসভার সামনে আয়োজিত ঈদ উপলক্ষে নিজ উদ্যোগে সিংড়া পৌরসভা ও সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার দরিদ্র দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।

এসব সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, চিনি, ডাল, মুরগীসহ খাদ্য সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান সিংড়া পৌর কাউন্সিলরবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

এমি/দীপ্ত