শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খেলা

আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। গোল করে, করিয়ে তাতে বড় অবদানই রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা।

এরপরই মেসি মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। জানালেন, এখন সময় উপভোগ করার। তিনি বলেন, ‘আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপ ফাইনালে, উপভোগ করুন।’

‘আমার মনে এখন অনেক কিছুই খেলে যাচ্ছে, এমন কিছু দেখাটা সত্যি রোমাঞ্চকর। এই খেলোয়াড়দের দেখা, পুরো বিশ্বকাপজুড়ে পরিবারের ছোঁয়া পাওয়াটা অবিশ্বাস্য। আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা আমরা চেয়েছিলাম।’

মেসি তো বটেই, আর্জেন্টিনার এই জয়ে সমান অবদান রেখেছেন ইউলিয়ান অ্যালভারেজও। মেসির প্রথম পেনাল্টির সুযোগটা পাইয়ে দিয়েছিলেন আর্জেন্টিনাকে, এরপর প্রথমার্ধে দারুণ এক সোলো গোলে দুই গোলের লিড এনে দিয়েছিলেন আকাশি-সাদাদের। এরপর মেসির দারুণ এক পাসকে গোলে রূপ দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেছিলেন তিনি।

সেই অ্যালভারেজ জানালেন, কাজটা এখনো শেষ হয়নি। আগামী রোববারের ফাইনালে দারুণ এক ম্যাচ খেলতে হবে, জানিয়ে দিলেন দলকে।