শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের খোঁজে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে পতন থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৭৬ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। আর এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ বেড়ে ৫ হাজার ১৮৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার এখন আশা করছে ১৮ মার্চের দুই দিনের বৈঠকের পর ফেড সুদের হার স্থিতিশীল রাখা হবে। বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন সাপ্তাহিক মার্কিন বেকার দাবির তথ্য এবং শুক্রবার প্রকাশিত ফেব্রুয়ারি মাসের মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের জন্য।

এছাড়া, স্পট সিলভারের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৮৪ দশমিক ৪৩ ডলার, স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৩ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৮৩ ডলার হয়েছে।