শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আবারও এক হচ্ছেন রাজ-পরী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও এক হচ্ছেন রাজ-পরী!

ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারো এক হচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজ! এমনটিই ইঙ্গিত মিলল পরীমণির ফেসবুক পোস্ট থেকে। যদিও এ তারা কেউই মুখ খোলেননি।

রবিবার (১১ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণি একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যায়, পুত্র রাজ্যকে নিয়ে কেক কাটছেন রাজ–পরী। এসময় তাদের সঙ্গে ছিলেন পরীমণির নানাও।

ভিডিওটি শেয়ার করে পরীমণি লেখেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। হ্যাপি টেন মান্থস বাপজান। ’ সঙ্গে জুড়ে দিলেন, ‘মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই…। ’

তবে রাজ–পরীর সংসারে এই সময়টা যেমন আনন্দের, একই সঙ্গে অর্থবহও। কারণ, বেশ কিছুদিন ধরেই বেশ টানাপোড়েন চলছে এই দম্পতির সংসারে। ‘রাজের স্ত্রী পরিচয় দিতে চান না, এমনকি ২৪ ঘণ্টার মধ্যেই ডিভোর্স চান’– এমন মন্তব্যও করেছিলেন পরীমণি।

কিন্তু পরীর শেয়ার করা এই ভিডিওতে ভক্তরা তাদের সংসারে প্রাণের সঞ্চার দেখছেন। অনেকেই রাজ্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের জন্য শুভ কামনাও জানাচ্ছেন।

যদিও বিষয়টি নিয়ে রাজ কিংবা পরীমণি সরাসরি মন্তব্য করেননি। এখন দেখার অপেক্ষা, তারা এমন হাসি–আনন্দেই মেতে থাকবেন, নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন। সেই উত্তর আপাতত তোলা রইল সময়ের হাতে।

 

এমি/দীপ্ত নিউজ