শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

আপিল আবেদনের দ্বিতীয় দিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপিল আবেদনের দ্বিতীয় দিন আজ

 

যাচাই বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের দ্বিতীয় দিন আজ। ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন সংক্ষুব্ধ প্রার্থীরা।

মঙ্গলবার(৫ ডিসেম্বর) প্রথম দিনের কার্যক্রমে মোট আপিল আবেদন জমা পড়েছে ৪২টি। এরমধ্যে স্বতন্ত্র ২৬ জন, বাকিরা দলীয় প্রার্থী। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া ৭৩১ জনের মধ্যে ৪২৩ জনই স্বতন্ত্র।

নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন তালিকায় গড়মিলের কারণে বাদ পড়েছেন তাদের বেশিরভাগ। এছাড়া হলফনামায় অসত্য তথ্য দেওয়া, শিক্ষাগত যোগ্যতার সনদ না দেওয়া, লাভজনক পদে অধিষ্ঠিত থাকা, মামলার তথ্য গোপন করার কারণে বাদ পড়েছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

দলীয় প্রার্থী বাদ পড়েছেন তিন শতাধিক। তাদের বেশিরভাগের মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ, বিল ও কর খেলাপির কারণে।

 

এসএ/দীপ্ত নিউজ