শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ জুলাই) রাত ১২টা ৫৩ মিনিটে পোর্ট ব্লেয়ারের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।

খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১২টা ৫৩ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।

এর আগে, এপ্রিল মাসে মিজোরাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্য়াম্পবেল বে এলাকা পর পর দু‘বার ভূমিকম্পে কেঁপে ওঠে। ওই সময় ক্য়াম্পবেল বে–তে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪ দশমিক ৬। মিজোরাম কেঁপে উঠেছিল ৪ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পে।

 

আফ/দীপ্ত নিউজ