শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আনার হত্যার মূল মামলা ভারতে, তদন্তও ভারতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আনার হত্যার মূল মামলা ভারতে, তদন্তও ভারতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

“ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে, সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে। তাই মূল তদন্তও হবে ভারতে। তবে তদন্তে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।”

শনিবার (১ জুন) দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র–শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব বলেছেন।

মন্ত্রী বলেন, সংসদ সদস্য হত্যা হয়েছেন ভারতে। কাজেই হত্যাকাণ্ডের মূল মামলাটি হয়েছে ভারতে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসামি বিনিময় চুক্তি রয়েছে। আমাদের দেশে হলে আমরা আসামিকে দেশে আনার ব্যবস্থা করতাম। মূল মামলাটা (ভারত) তারা করেছে। আমরা দ্বিতীয় মামলা করেছি।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত একজন পালিয়ে নেপাল গেছেন। তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা গ্রহণ করছি। আমরা এখনও সুনিশ্চিত বলতে পারছি না যে, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন কোথায় আছেন!

আল/ দীপ্ত সংবাদ