শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বিনোদন

আধ্যাত্মিক চরিত্রে ওমর সানী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আধ্যাত্মিক চরিত্রে ওমর সানী!

প্রায় দুই বছর পর ভিন্ন রূপে ক্যামেরার সামনে দাঁড়ালেন ওমর সানী। অন্যরকম আধ্যাত্মিক চরিত্রে দেখা যাবে ওমর সানীকে।

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। নায়ক হয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করলেও একটা সময় এসে খলনায়ক চরিত্রে অভিনয় করেও সফলতা পান। তবে মাঝে অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি।

জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে ‘ডেড বডি’ নামের একটি সিনেমায় কাজ শুরু করেছেন তিনি। তবে এবার আর নায়ক বা খলনায়ক নয়, এক আধ্যাত্মিক চরিত্রে দেখা যাবে ওমর সানীকে।

ওমর সানী বলেন, ‘অনেক দিন কাজ করি না। নায়ক থেকে ভিলেন চরিত্রে কাজ শুরু করেছিলাম। দর্শকের সাড়াও পেয়েছি। ভিলেন হিসেবে অনেকগুলো ছবি সুপারহিটও হয়েছে। কিন্তু আমার মেয়ে চায়নি আমি খলনায়ক চরিত্রে কাজ করি। তাই মেয়ের চাওয়াকে প্রাধান্য দিয়ে এই চরিত্র থেকে সরে এসেছি। অনেক দিন সিনেমায় কাজ করা হয়নি। এই চরিত্র একটু অন্য রকমের, তাই কাজটি করছি।’

ওমর সানী কথায়, ‘এই চরিত্রের গেটআপ, অঙ্গভঙ্গি অন্য রকমের। সংলাপ বলাটাও ভিন্ন, যেটি আগে কখনো করা হয়নি। এ রকম একটি চরিত্রের রূপ দেওয়ার জন্য আমাকে মুখে–শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটুও আঁকতে হয়েছে। এই ছবিতে আমাকে নতুনভাবে পাবেন দর্শকেরা।’

১০ অক্টোবর থেকে ঢাকা, সাভার মিলিয়ে ‘ডেড বডি’ ছবির শুটিং চলছে। ২৩ অক্টোবর থেকে বান্দরবানে হবে শুটিং। সেখানেই ওমর সানীর শুটিং শেষ হয়ে যাবে। ‘ডেড বডি’ ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের রোশান, কলকাতার অন্বেষা রায় প্রমুখ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।