শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আট মাসে নিহত ২০, পদুয়ার সেই ইউটার্ন বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আট মাসে নিহত ২০, পদুয়ার সেই ইউটার্ন বন্ধ ঘোষণা

কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে শুক্রবার (২২ আগস্ট) সিমেন্টবোঝাই লরির চাপায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় ইউটার্নটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্নটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত জানান তারা।

তারা বলেন, সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব ধরনের যানবাহন ঘুরে আসবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

স্থানীয়রা জানান, হোটেল নূরজাহান থেকে খাবার খেয়ে বিভিন্ন পরিবহনের চালকরা প্রায়শই উল্টো পথে এসে ইউটার্ন ব্যবহার করে যা দুর্ঘটনার অন্যতম কারণ। চলতি বছরের প্রথম আট মাসে ওই এলাকায় অন্তত ১৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান বলেন, পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমানে কাজের ২৫ শতাংশ শেষ হয়েছে। ২০২৭ সালের মধ্যে কাজ শেষ হলে ঝুঁকিপূর্ণ ইউটার্ন ব্যবহার না করেই যানবাহন চলাচল সম্ভব হবে, যা দুর্ঘটনা কমাবে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুরে লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে চাপা দেয়। এতে একই পরিবারের চারজন নিহত হন। এ ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম সদর দক্ষিণ থানায় হানিফ পরিবহন ও লরির অজ্ঞাতচালকদের বিরুদ্ধে মামলা করেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, বড় ছেলে আবুল হাসেম ও ছোট ছেলে আবুল কাশেম মামুন। মরদেহ শুক্রবার রাত ১১টায় বরুড়ার হোসেনপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।