শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

আজ শেষ হচ্ছে মধুমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ শেষ হচ্ছে মধুমেলা
যশোরের সাগরদাঁড়ির মধুমেলা।

যশোরের সাগরদাঁড়িতে আজ শেষ হচ্ছে মধুমেলা।

বাংলা কবিতায় সনেটের জনক ও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মদিন উপলক্ষে যশোরের কেশবপুরে কবির পৈত্রিক বাড়ির আঙিনায় নয় দিনের এই আয়োজন করা হয়।

ক্রেতা–দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত থাকছে গভীর রাত পর্যন্ত। যাদু প্রদর্শনী ও সার্কাসের পাশাপাশি প্রতিদিনই মেলা মাতাচ্ছেন চলচ্চিত্রের অভিনেতা–অভিনেত্রীরা। এ ছাড়া বাচ্চাদের জন্য রয়েছে নাগরদোলাসহ নানা ধরনের খেলার ব্যবস্থা। এতে মুগ্ধ দেশের বিভিন্নপ্রান্তের ভক্তরা।

মেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। আজ রাতে শেষ হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মধুমেলা।

আরও পড়ুন: আজ মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মদিন

 

এসএ/দীপ্ত নিউজ