শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আজ শেরাটন হোটেলের অনুষ্ঠানে অংশ নিবেন হানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ শেরাটন হোটেলের অনুষ্ঠানে অংশ নিবেন হানিয়া

প্রথমবারের মতো ঢাকা এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সানসিল্ক কোম্পানির আমন্ত্রণে ঢাকা এসেছেন হানিয়া। এর আগে, বাংলাদেশে আসার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজ ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া।

নিজের একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লিখেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো’?

এদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে দেখার সুযোগ হলে।

প্রসঙ্গত, আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির।

 

এসএ