শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

আজ মধ্য রাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। ইতোমধ্যে ট্রলার ধোয়া মোচাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা।

রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত বারোটার সঙ্গে সঙ্গেই ইলিশ শিকারে গভীর সাগরে যাত্রা করবে সহস্রাধিক মাছ ধরা ট্রলার।

সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। বছরজুড়ে তেমন ইলিশ ধরা না পড়ায় অনেকটা হতাশ হয়ে পরেছিলো পটুয়াখালীর জেলেরা।

তবে দীর্ঘ নিষেধাজ্ঞার ফলে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রাণচাঞ্চল্যতা ফিরে আসবে আলীপুর ও মহিপুরের মৎস্য আড়ৎগুলোতে এমন প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের।

 

আফ/দীপ্ত নিউজ