আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বুধবার (১৫ মার্চ) দিবসটির উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন কংগ্রেসে ক্রেতা–ভোক্তার স্বার্থে চারটি অধিকার স্বীকৃতি পায়। মার্কিন কংগ্রেসে ক্রেতা–ভোক্তা আন্দোলনের আনুষ্ঠানিক স্বীকৃতির ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছরের ১৫ মার্চ পালিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
বিশ্বজুড়ে ১১৫টি দেশে ২২০টি ভোক্তা অধিকার সংগঠন দিবসটি পালন করে থাকে।
এফএম/দীপ্ত সংবাদ