শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

আগুন লেগে গবাদিপশুর মৃত্যু, শোকে মারা গেলেন কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আগুন লেগে গবাদিপশুর মৃত্যু, শোকে মারা গেলেন কৃষক
মাগুরায় গোয়ালঘরে আগুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় গোয়ালঘরে আগুন লেগে কৃষকের গাভী ও চারটি ছাগল পুড়ে গেছে। এদিকে গবাদিপশু পুড়ে মারা যাওয়ায় শোকে মারা গেছেন কৃষক মো. ময়েন মোল্যা (৬৫)।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার বাবুখালী ইউনিয়নের চর মাধবপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গবাদিপশুকে মশার কামড় থেকে রক্ষা করতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন কৃষক ময়েন মোল্যা। সেই কয়েল থেকেই গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে একটি গাভী ও চারটি ছাগলের মৃত্যু হয়।

আরও পড়ুন: গাজীপুরের ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট


এ দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ময়েন মোল্যা অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। রাত পৌনে একটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

স্থানীয়রা জানান, আগুনে গবাদিপশু মারা যাওয়া কৃষকের তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

নিহতের বড় ছেলে নিপুল মোল্যা জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দেয়ার পর হঠাৎ আগুন লেগে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।


বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মীর মো. সাজ্জাদ আলী বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি তদারকি করছি। রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছি।

শ্রাবণ/ সুপ্তি/ দীপ্ত নিউজ