শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ফ্রান্স প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ফ্রান্স প্রেসিডেন্ট

ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

বুথফেরত জরিপে দেখা যায়, ম্যাখোঁ সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে আছে। এরপরই দেশটির পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট।

বুথফেরত জরিপের ফলাফলে দেখা যায়, নির্বাচনে ডানপন্থী মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র‌্যালি পেতে যাচ্ছে ৩২ শতাংশ ভোট। আর ম্যাখোঁর রেনেসাঁ পার্টি মাত্র ১৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফা ভোট হবে ৩০ জুন। আর দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করা হয়েছে ৭ জুলাই।