শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন

রাজধানীর তেজগাঁওয়ের আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে আগুন দেন তারা। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে।

অপরদিকে রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে এখন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বিকেল পৌনে ৫টার দিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে দেখা যায়।