শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আইফোন ১৬ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইফোন ১৬ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

টেক জায়ান্ট অ্যাপল কোম্পানির জনপ্রিয় মোবাইল ফোন আইফোন সিরিজের সর্বশেষ সংস্করণ আইফোন ১৬–এর বেচা–বিক্রি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকার।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ।

সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইন্দোনেশিয়ার কোথাও আইফোন ১৬–এর বেচা–বিক্রি বা কোনো প্রকার মার্কেটিং চলবে না। ইন্দোনেশিয়ায় এই ফোনের মার্কেটিং করতে হলে যে ছাড়পত্র প্রয়োজন, তা অ্যাপল ইন্দোনেশিয়া‘কে (অ্যাপল কোম্পানির ইন্দোনেশীয় শাখা) দেওয়া হয়নি। কারণ অ্যাপল ইন্দোনেশিয়া দেশের প্রচলিত আইন মানেনি।”

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রচলিত আইন অনুযায়ী, বিদেশি কোনো কোম্পানি যদি তাদের পণ্য দেশটিতে বিক্রি করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই সেই পণ্যে প্রস্তুতের ক্ষেত্রে অন্তত ৪০ শতাংশ যন্ত্রাংশ বা উপাদান কিনতে হয় ইন্দোনেশিয়া‘র স্থানীয় কোম্পানিগুলো থেকে।

ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, আইফোন ১৬ প্রস্তুতের ক্ষেত্রে সেই নিয়ম মানেনি অ্যাপল ইন্দোনেশিয়া।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া‘তে অ্যাপল শাখা খুলেছে ২০১৮ সালে।

 

এসএ