শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খেলা

অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের ৪ গোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের ৪ গোল

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। সানকর্প স্টেডিয়ামে স্বাগতিকদের ৪–২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই ভান্ডারসনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে ২৮ মিনিটে সিরকাতি ও ৩৩ মিনিটে মেটকালফের গোলে ম্যাচে ২–১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রাফিনহা।

দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে অধিনায়ক ব্রুনো গিমারায়েসের গোলে আবারও এগিয়ে যায় ব্রাজিল। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি গোলে ব্যবধান ৪–২ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

দুই ম্যাচের সিরিজের প্রথমটি ১–১ গোলে ড্র করেছিল ব্রাজিল। এবার বড় জয় দিয়ে সেই হতাশা কাটাল সেলেসাওরা।