শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অস্কার মঞ্চে দীপিকার চমক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অস্কার মঞ্চে দীপিকার চমক
দীপিকা পাড়ুকোন।

পারফর্ম্যান্সের আগেই ছিল চমক। সেই চমকের নাম দীপিকা পাড়ুকোন। ‘নাটু নাটু’ গানের পারফর্ম্যান্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানালেন দীপিকা। কালো গাউনে অস্কারের মঞ্চে অপরূপা এই অভিনেত্রী।

সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে অস্কারের জমকালো অনুষ্ঠান।
সেখানে জড়ো হয়েছেন হলিউডসহ বিশ্বের বিনোদন জগতের নামি–দামি সব তারকা। অধিকাংশ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়ে গেছে। ঘোষিত হয়েছে সেরা চলচ্চিত্র ও সেরা অভিনেতা–অভিনেত্রীসহ গুরুত্বপূর্ণ সব পুরস্কার।

অস্কারে মনোনীত হওয়া এ প্রথম ভারতীয় গান হওয়ার নিজের অভিব্যক্তি প্রকাশ করেন দীপিকা। মঞ্চে গানটির অনেক প্রশংসাও করেন দীপিকা। এদিকে অস্কারজয়ী এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়েছেন মিশেল। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অফিশিয়াল টুইটারে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো জিতে নিয়েছেন ৯৫তম অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার চরিত্রের কথা উল্লেখ করে বিশ্বের সব মাকে ‘সুপারহিরো’ বলে আখ্যা দেন এ অভিনেত্রী।

এর বাইরে, এবারের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ভিয়েতনামি বংশোদ্ভূত মার্কিন অভিনেতা কে হুই কুয়ান। এবারই প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান কুয়ান।

 যূথী/দীপ্ত সংবাদ