শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রদান
বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি

গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার (২১ জুন) শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষা বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন দরিদ্র শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে নগদ চার হাজার টাকা ও এক হাজার টাকার শিক্ষা উপকরণ সহ মোট পাঁচ লক্ষ টাকার সহায়তা দেওয়া হয়।

বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিজানুর রহমান সৈকত, মো. মোবারক, হাসিব মিয়া প্রমুখ।

শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রদান করে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে সারাদেশব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে।

প্রধান অতিথি বলেন, জেলার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের মাদক ও সাইবার অপরাধ থেকে সচেতন হওয়ার কথা বলেন।

এছাড়া স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহবান জানান।

ভবতোষ রায় মনা/এসএ/দীপ্ত নিউজ