শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অসহায়দের পাশে দাড়ালেন আওয়ামী লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অসহায়দের পাশে দাড়ালেন আওয়ামী লীগ নেতা

 

নোয়াখালীতে অসহায় গরিব রোগীদের চোখের চিকিৎসায় ১০ লাখ টাকা দিয়েছেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সোনাইমুড়ীর অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে তিনি এ চেক প্রদান করেন।

চেক গ্রহণ করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সহ সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া।

চেক প্রদানের আগে আ.লীগ নেতা জাহাঙ্গীর কবির বলেন, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল প্রতিষ্ঠার পর থেকে পুরো নোয়াখালীর অসহায় মানুষের চোখের চিকিৎসায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্থান করে নিয়েছে। কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর থেকেও গরিব রোগীরা এখানে চিকিৎসা সেবা নিতে আসে। আমি সেই অসহায় রোগীদের পাশে দাঁড়াতে আমার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করছি। এতে করে আরও অসহায় রোগীরা সেবা নিতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদা খানম বলেন, রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করা উচিৎ। যারা একসাথে দুইটা মিলিয়ে করতে পারেন তারা বড় হতে পারেন। আমি জাহাঙ্গীর কবিরের এমন সহযোগিতার জন্য সাদুবাদ জানাই।

অনুষ্ঠানে অরও বক্তব্য রাখেন মুজিব বাহিনী নোয়াখালী কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান, সোনাইমুড়ী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার।

অন্ধ কল্যাণ সমিতির সদস্যরাসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ