শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অর্থনীতিতে নোবেল পেলেন যারা

অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার তিন অর্থনীতিবিদ ড্যারেন আসেমগ্লো, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন।

বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান কীভাবে গঠিত হয় এবং সমৃদ্ধিতে এর প্রভাব কেমন, তা নিয়ে কাজ করার জন্য এই পুরস্কার পেয়েছেন তারা। বিভিন্ন দেশের সমৃদ্ধিতে এত পার্থক্য কেন দেখা যায়, তা নিয়ে নতুন ধারণা দিয়েছেন এ তিনজন।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে মার্কিন এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো।

অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। এ পর্যন্ত মোট ৫৫ জন নোবেল জিতেছেন এই বিভাগে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ