শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

অরুণাচল প্রদেশকে মানচিত্রে অন্তর্ভুক্ত করল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অরুণাচল প্রদেশকে মানচিত্রে অন্তর্ভুক্ত করল চীন

 

ভারত নিয়ন্ত্রিত অরুণাচল প্রদেশ ও লাদাখ সংলগ্ন আকসাই চিনকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে চীন।

সোমবার প্রকাশিত চীনের নতুন মানচিত্রে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও চীনের অংশ বলে দাবি করা হয়েছে।

মানচিত্রে অরুণাচল প্রদেশকে চীনের দক্ষিণ তিব্বত বলে দাবি করেছে চীন। ১৯৬২ সালের চীন–ভারত যুদ্ধে আকসাই চিন দখলে নেয় চীন। এছাড়া তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও মানচিত্রে অন্তর্ভুক্ত করে নিজেদের অংশ বলে দাবি করেছে বেইজিং।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনা ভূখণ্ড সম্পর্কে সবাইকে সচেতন করতে আন্তর্জাতিক নীতি মেনে নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, চীনের নতুন এ মানচিত্রের কোনো মূল্য নেই এবং অন্য দেশের অংশকে নিজেদের অংশ হিসেবে দেখানো চীনের পুরোনো অভ্যাস।

ভারতের বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, চীন ভারতের লাদাখের দিকে অগ্রসর হচ্ছে। তারা ভারতের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত বৈঠক করেন। সীমান্ত উত্তেজনা নিরসনে দুজনই সম্মত হন। কিন্ত ওই বৈঠকের পরই নতুন মানচিত্র প্রকাশ করলো চীন।

 

 

এসএ/দীপ্ত নিউজ