শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি গ্রেপ্তার

যশোর শার্শার পাচঁভৃলাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাচভূলেট সীমান্ত এলাকার একটি মাঠের মধ্য থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন– বাগেরহাট জেলার কচুয়া থানার শাখার গাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০), পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০), মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদে জানা যায় কয়েকজন নারী–পুরুষ অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করছে। এ সময় হাবিলদার ওমর ফারুকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল রাতে পাচঁভৃলাট গ্রামের একটি মাঠের মধ্য অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

 

এসএ