শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
মানববন্ধন

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌরসভার কুড়ি ঘুরিয়া হায়াতপুর লৌহজং নদীর পারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, নদী থেকে অবৈধভাবে বাল্বহেড দিয়ে বালু উত্তোলনের কারণে কৃষি জমি সহ ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। প্রশাসনের নিকট অতি দ্রুত এটা সমাধান চাই আমরা। এ সময় উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, সানোয়ার হোসেন, হযরত আলী, আজিজ মিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী থেকে অবৈধভাবে বাল্কহেড দিয়ে বালু উত্তোলনের কারণে আমাদের কৃষি জমি সহ ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। এ সময় বক্তারা অতি দ্রুত বালু উত্তোলন বন্ধ করে প্রশাসনের নিকট কৃষি জমি উদ্ধারের দাবি জানান।

 

সুমন খান/পূর্ণিমা/দীপ্ত নিউজ