শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

অবিলম্বে অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবিলম্বে অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের
অং সান সু চি

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সাজা হ্রাসের পর তাকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ২০২১ সালের অভ্যুত্থানের পর অন্যায়ভাবে আটক স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ সকল ব্যক্তির তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি প্রয়োজন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘মিয়ানমারের সব মানুষের বিরুদ্ধে চলমান নিরবচ্ছিন্ন সহিংসতার অবসান ঘটাতে হবে।’

স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারে এক দশকের গণতান্ত্রিক পরীক্ষার মাধ্যমে বেসামরিক রাজনীতিবিদরা সীমিত ক্ষমতা লাভ করেছিল।

তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী আবারও ক্ষমতা দখল করে নেয়, অং সান সু চির সরকারকে উৎখাত করে তাকে আটক করে। এতে দেশটি গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়।

অং সান সু চির সাজা শুক্রবার একটি সাধারণ ক্ষমার অংশ হিসেবে কমানো হয়েছে বলে তার আইনি দলের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে।

একইসঙ্গে অভ্যুত্থানের পর আটক থাকা মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তকেও তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

ফলকার তুর্ক বলেন, উইন মিন্তসহ অন্য বন্দিদের ‘দীর্ঘদিনের বিলম্বিত মুক্তি’ এবং মৃত্যুদণ্ড হ্রাসের ঘটনায় তিনি স্বস্তি বোধ করছেন।

২০১৮ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা উইন মিন্ত এমন এক সময়ে দায়িত্বে ছিলেন, যখন মিয়ানমারে বেসামরিক সরকারের পরীক্ষামূলক যাত্রা চলছিল, যা অভ্যুত্থানের মাধ্যমে হঠাৎ বন্ধ হয়ে যায়।

তবে সে সময়ও রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক ছিল এবং কার্যত সরকারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি, যিনি সামরিক সংবিধানের কারণে প্রেসিডেন্ট হতে পারেননি।

নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি এখনও কারাগারে রয়েছেন এবং তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন, যা মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে।