শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অবশেষে বিয়ে করলেন সালমান মুক্তাদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবশেষে বিয়ে করলেন সালমান মুক্তাদির

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন তারকা ইউটিউবার সালমান মুক্তাদির। মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

এ তথ্যের পাশাপাশি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করে সালমান ক্যাপশনে লেখেন, ‘বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’

ব্যক্তিগত ফেসবুক পাতায় স্ত্রীর সঙ্গে ছবিগুলো শেয়ার করে সালমান।

বিয়ের খবর শেয়ার করার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন সালমান। অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সালমানকে শুভ কামনা জানাচ্ছেন।

ছবিগুলোর মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দু’জনের সুন্দর ভবিষ্যত কামনা করছেন তারা। তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারছেন না। এর পেছনে অবশ্য কারণও আছে। ভিডিওতে সাধারণত অনুরাগীদের বোকা বানানোর জন্য প্রাঙ্ক বা মজা করে থাকেন সালমান। এই বিয়ের ছবিগুলো তেমনই প্রাঙ্ক কি না—সন্দেহ তাদের।

 

এমি/দীপ্ত সংবাদ