শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

প্রতীক্ষার প্রহর শেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমা। আগামী ৫ মে থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বহুল আলোচিত এ সিনেমাটি।

এর আগে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে।

এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন জানিয়েছেন, ইতোমধ্যে ১৬ হলে সার্ভার বসানো হয়েছে। ঈদের পর ৪০ সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে আশা করছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আগামী বছর দেশে ৮টি হিন্দি সিনেমা মুক্তি পাবে। এ বিষয়ে সম্প্রতি পাঁচ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রণালয়।

তুমুল সমালোচনার পর গত ২৫ জানুয়ারি ‘পাঠান’ ভারতে মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

 

এমি/দীপ্ত