শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অবরোধে দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবরোধে দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর

 

রাজধানীর বাইরে আজ (বুধবার, ১ নভেম্বর) বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও আগুন দিয়েছে অবরোধকারীরা।

সাভারের বলিয়াপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহনের একটি দূরপাল্লার বাসে আগুন দেয় দুর্বত্তরা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ৪টি মোটরসাইকেলে আসা ১০/১২ জনের একটি দল বাসটিতে আগুন দেয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বত্তরা চলে যায়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেস্টা করে অবরোধকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এদিকে নেতাকর্মী হত্যার প্রতিবাদে আজ সকাল–সন্ধ্যা হরতাল পালন করছে সিলেট ও কিশোরগঞ্জ জেলা বিএনপি।

 

এসএ/দীপ্ত নিউজ