শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অবরোধের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবরোধের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ

 

বিএনপি–জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানীর বাইরে সংঘর্ষ, ভাঙচুর ও গাড়িতে অগ্নিংযোগের ঘটনা ঘটেছে।

ভোরে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় দুটি পিকআপ ভ্যান ভাংচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা।

আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় বাস ভাংচুর ক‌রে তারা। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের সাথে বিএনপি কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়।

চট্টগ্রামের ইপিজেড এলাকায় সকালে ২টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গাড়ি ভাংচুরের সময় ১০ জনকে আটক করেছে পুলিশ।

 

এসএ/দীপ্ত নিউজ