শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর যান চলাচল স্বাভাবিক

 

একদফা দাবি আদায়ে বিএনপির ডাকা দুই দিনের অবরোধের আজ দ্বিতীয় দিন। রাজধানীতে অবরোধের প্রভাব তেমন দেখা যায়নি।

এদিকে গতরাতে চট্টগ্রামের চান্দগাও সিএনবি কলোনির সামনে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

গতরাত পৌনে দশটার দিকে, সিরাজগঞ্জের শাহজাদপুরে মুরগীর বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়ীতে থাকা প্রায় সাত হাজার বয়লার মুরগীর বাচ্চা পুড়ে মারা গেছে। এঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যান চালক।

নওগাঁয় অবরোধের কোন প্রভাব পড়েনি। অভ্যন্তরীন রুটে ছোট–বড় সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

 

আরও পড়ুন: বিএনপির ডাকা দশম দফার অবরোধ চলছে

 

আল/ দীপ্ত সংবাদ