শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

১৫ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ২০ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করে মেয়ের বিয়ের আয়োজন করায় তার বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এদিকে বিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কনে পালিয়ে যান। বর তখনও বিয়ে বাড়িতে পৌঁছাননি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বলেন, মেয়েটির প্রকৃত বয়স ১৫ বছর। মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিবাহ দেবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।