শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার যুবক

সাভারে বেড়াতে এসে অপহরণের পর এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানা থেকে আসামিকে ঢাকার আদালতে পাঠানো হয়।

এরআগে, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে কিশোরীর মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করে৷ পরে আজ সকালে মানিকগঞ্জের সিংগাইর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলো, সাভারের চাপাইন এলাকার রতনের ছেলে হৃদয় হাসান (২১)। বাকি অভিযুক্তরা হলো, মানিকগঞ্জের সিংগাইরের ভাকুম এলাকার ওহাবের ছেলে মাসুম (৩৪) ও লাবু খানের ছেলে তুহিন (১৩)।

মামলা সুত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী সাভার চাপাইন এলাকায় তার মায়ের দ্বিতীয় পক্ষের স্বামীর বাড়িতে বেড়াতে গেলে ২৩ সেপ্টেম্বর বিকেলে সেখানে তার স্বামীর ভাতিজা হৃদয় কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে। কয়েকঘন্টা পরে ভুক্তভোগীর খালার মুঠোফোনে ফোন দিয়ে ওই কিশোরী জানায় তাকে অপহরণ করে পার্শ্ববর্তী মানিকগঞ্জের সিংগাইর থানাধীন পূর্ব ভাকুম এলাকার একটি বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে।

সাভার মডেল থানার উপ–পরিদর্শক হাসান শিকদার বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/দীপ্ত নিউজ